• ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

চলে গেলেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যানের বড় ভাই একেএম সাদেক আহমদ রোম্মান

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২০
চলে গেলেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যানের বড় ভাই একেএম সাদেক আহমদ রোম্মান

কুলাউড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি একেএম সফি আহমদ সলমানের বড় ভাই একেএম সাদেক আহমদ রোম্মান বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না……রাজিউন)। তিনি ফুসফুস ও শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে চলতি মাসে সিলেট নর্থ ইস্ট হাসপাতালে ভর্তি হন ও পরবর্তীতে তাঁর অবস্থার অবনতি হলে ১০ দিন লাইফ সাপোর্টে চিকিৎসাধীন থাকা অবস্থায় বৃহস্পতিবার ভোরে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

মরহুমের দাফন বৃহস্পতিবার বিকেল পৌনে ৫ টায় তাঁর নিজ গ্রাম কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের কৌলারশী (মিয়ারমহল) গ্রামে অনুষ্ঠিত হয় ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বলে পারিবারিকসূত্রে জানা গেছে। উল্লেখ্য, সাদেক আহমদ রোম্মান সিলেট শহরের ইদ্রিস মার্কেটের সাবেক ব্যবসায়ী ছিলেন।

শোক প্রকাশ : সাদেক আহমদ রোম্মানের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন কুলাউড়া আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, সাবেক সাংসদ নওয়াব আলী আব্বাস খাঁন ও আব্দুল মতিন, কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খাঁন সাহেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, কুলাউড়া পৌরসভা মেয়র শফি আলম ইউনুস, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি রফিকুল ইসলাম রেনু, সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখস, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম প্রমুখ।

হাকালুকি/তারেক

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031