• ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

কালের সাক্ষী কুলাউড়ার পৃথিমপাশা জমিদার বাড়ি

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ৩, ২০২০
কালের সাক্ষী কুলাউড়ার পৃথিমপাশা জমিদার বাড়ি

নিজস্ব প্রতিবেদক :: কালের সাক্ষী কুলাউড়ার পৃথিমপাশা জমিদার বাড়ি। ইতিহাস আর ঐতিহ্যে টইটম্বুর এক জনপদ সিলেট। সিলেটের রয়েছে নৈসর্গিক প্রকৃতিক সৌন্দর্য, রয়েছে বৃটিশ ও জমিদারী আমলের দৃষ্টিনন্দন স্থাপত্যকীর্তি। জমিদারী আমলের স্মৃতি বিজড়িত এরকম এক ঐতিহাসিক এবং অপূর্ব স্থাপনার নাম সিলেটের পৃথিমপাশা জমিদার বাড়ি। প্রায় দুইশ’ বছরের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে টিকে আছে কুলাউড়ার পৃথিমপাশা জমিদার বাড়ি (নবাব বাড়ি)। মৌলভীবাজার জেলা সদর থেকে প্রায় ৪৭ কিলোমিটার পূর্বে এই জমিদার বাড়ির অবস্থান। জমিদার বাড়ির কারুকার্যময় আসবাবপত্র, মসজিদের ফুলেল নকশা, ইমামবাড়া, সুবিশাল দীঘি যে কাউকে আকৃষ্ট করতে যথেষ্ট।
কিভাবে যাওয়া যায়: কুলাউড়া থেকে সিএনজি, বাস যোগে রবিরবাজার যাবেন। রবিরবাজার জামে মসজিদ সিএনজি, অটো যোগে নবাব বাড়ী যাওয়া যায়। ভাড়ার হার জনপ্রতি ২০টাকা।

হাকালুকি/তারেক

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031