ঢাকার পূর্বাচল ৩০০ ফিট বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ১৫ তম এশিয়া ফার্মা এক্সপ্রো আয়োজিত আলকেম ইন্টারন্যাশনাল ষ্টলটি ব্যাপক সাড়া পেয়েছে মেলায় আগত দেশ-বিদেশের দর্শনার্থীদের।
আজ মেলার শেষদিনে ও দর্শকদের ভীড় দেখা যাচ্ছে এই স্টলে।দীর্ঘদিন ধরে তারা সুনামের সাথে মেলায় অংশগ্রহণ করছে।মেলায় আগত দর্শনার্থীদের জন্য রয়েছে অ্যালকেম এর স্টলে আকর্ষণীয় উপহার ও অতিথিদের আপ্যায়নের সুব্যবস্থা রয়েছে।
ছবিতে বাম থেকে ম্যানেজার নাভিলা আদনিন, অ্যাশল্যান্ড সেলস ম্যানেজার পন্কজ ও পাঠক, কমিউনিকেশন স্পেশালিস্ট রজনী বাট ও কাপুশ
কথা বলছেন।