• ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রাজধানীতে জমকালো আয়োজনে বিএসএসপির ২৫তম পেইন কংগ্রেস সফলভাবে অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০২৪
রাজধানীতে জমকালো আয়োজনে বিএসএসপির ২৫তম পেইন কংগ্রেস সফলভাবে অনুষ্ঠিত

রিপোর্ট : তাজ- রাজীব

নিয়মিত প্রচেষ্টার অংশ হিসাবে বিএসএসপি এবার ২৫ তম পেইন কংগ্রেস আয়োজন করল। আইএএসপি’র সহযোগিতায় ১৮ ফেব্রুয়ারী, ২০২৪ তারিখে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এই কংগ্রেস অনুষ্ঠিত হয়। দিনব্যাপী ইভেন্টে ৩৫০ জন বাংলাদেশী বিশেষজ্ঞ চিকিৎসক এবং বিদেশ থেকে আগত বিশেষজ্ঞগণ জেমন- মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, পর্তুগাল, জাপান, ভারত, সিঙ্গাপুর থেকে অংশ নেন। তারা ব্যথা (পেইন) ব্যবস্থাপনার সর্বশেষ বৈশিষ্ট্য এবং প্রযুক্তি উপস্থাপন করেন এবং তাদের মতামত বিনিময় করেন।

২০২২ সালে প্রতিষ্ঠিত, বিএসএসপি ইউরোপের বাইরে কেন্দ্র হিসেবে ‘ইউরোপিয়ান ডিপ্লোমা ইন পেইন মেডিসিন’ পার্ট ১ পরিচালনার জন্য এএসআরএপিএম দ্বারা অনুমোদিত হয়েছে। এর আগে ঢাকার বিএসএসএমইউতে পার্ট ১ ও পার্ট ২ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ২০২৪-এর পরীক্ষা কেন্দ্র বাংলাদেশে এসেছে।
উল্লেখ্য, বিএসএসপি ‘বাংলাদেশ জার্নাল অফ পেইন’ প্রকাশ করে থাকে, যার প্রথম দুটি সংস্করণ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। বিএসএসপি নিয়মিত সেমিনার, ওয়ার্কশপ, কোর্স, কংগ্রেস, কনভেনশন এবং সম্মেলন আয়োজন করে। এসএআরপিএস- এর সভাপতি এবং বিএসএসপি এর মহাসচিব, অধ্যাপক এ কে এম আখতারুজ্জামান বলেন- “হালনাগাদ জ্ঞান, প্রযুক্তি এবং প্রশিক্ষণের মাধ্যমে আমরা আমাদের দক্ষ চিকিৎসকদের ব্যথা ব্যবস্থাপনায় অত্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে রূপান্তর করতে চাই”। গালা ডিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী
অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।