• ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. মুহিত

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৫, ২০২৬
শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. মুহিত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের প্রতিটি শিশুর স্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। তিনি উল্লেখ করেন, হাম একটি মারাত্মক সংক্রামক ব্যাধি। শিশুদের ক্ষেত্রে এর জটিলতা অনেক বেশি দেখা দেয়। তবে টিকার মাধ্যমে এই রোগ প্রতিরোধ অত্যন্ত কার্যকর। হামের প্রকোপ এলাকা যেখানে বেশি সেখানে এখন টিকা শুরু হয়েছে পর্যায়ক্রমে বাকি এলাকাতে টিকা কর্মসূচি চলবে। এতে বাদ যাবে না কোন শিশু।

রোববার (০৫ এপ্রিল) সকালে গাজীপুরের ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন পরিষদে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, দেশে বর্তমানে হামের প্রাদুর্ভাব বিবেচনায় দ্রুত সংক্রমণ রোধে পর্যায়ক্রমে এই ক্যাম্পেইন পরিচালিত হবে।

ড এম এ মুহিত জানান, প্রথম পর্যায় দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় টিকাদান শুরু হয়েছে। কয়েকদিন পরেই ঢাকা ময়মনসিংহ বরিশাল ও অন্যান্য সিটি কর্পোরেশন গুলোতেও এই কর্মসূচি শুরু হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন গাজীপুর-৩ আসনের ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু ও গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল করিম রনি, ইউনিসেফের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ মিজ ইমানুয়েল এব্রিওক্স, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ডাঃ রাজেশ নরওয়ালসহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930