অলিম্পিয়া ফায়ার সল্যুশনস ২০২৪ এর ৯ম ফায়ার সেফটি-সিকিউরিটি এক্সপোতে অত্যাধুনিক ফায়ার এলার্ম ও বিভিন্ন উন্নত সরঞ্জাম প্রদর্শন করেছে
অলিম্পিয়া ফায়ার সল্যুশনস ২০২৪ এর ৯ম ফায়ার সেফটি-সিকিউরিটি এক্সপোতে অত্যাধুনিক ফায়ার এলার্ম ও বিভিন্ন উন্নত সরঞ্জাম প্রদর্শন করেছে
নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২৪
রিপোর্ট: রাজীব-তাজ
ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) (১৭-১৯) ফেব্রুয়ারি অনুষ্ঠেয় আন্তর্জাতিক ফায়ার সেফটি ও সিকিউরিটি এক্সপোতে দেশের অন্যতম নামকরা প্রতিষ্ঠান অলিম্পিয়া ফায়ার সল্যুশনস আকর্ষণীয় স্টল সহ অংশ নিয়েছে। উল্লেখ্য, নবম বারের মতো এই এক্সপো অনুষ্ঠিত হচ্ছে, যেটি আয়োজন করেছে ইসসাব (ESSAB)। এক্সপোর শুরুর দিন থেকেই ক্রেতা- দর্শনার্থীদের ভিড়ে মুখরিত অলিম্পিয়ার স্টল। ২০০০ সালে ব্যবসা শুরুর পর থেকে প্রতি বছর এই এক্সপোতে অলিম্পিয়া ফায়ার সল্যুশনস অংশ নিয়ে থাকে।
ইতিমধ্যে ২ যুগ পূর্তি করা অলিম্পিয়া ফায়ার সল্যুশন বিশ্ব বিখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের ফায়ার সামগ্রী বা সরঞ্জাম বাংলাদেশ নিয়ে আসে। ইউকে ভিত্তিক কনটেক্সট প্লাস ব্র্যান্ডের ফায়ার এলার্ম ইকুইপমেন্ট, মালয়েশিয়ার কলিং হাইড্রেন্ট সিস্টেম, তুরস্কের মাস-দাফ ফায়ার পাম্প ও আভাজ স্প্রিংকলার এবং বাল্ব সহ অন্যান্য সব অগ্নি নিরাপত্তা সরঞ্জাম অলিম্পিয়াতে পাওয়া যায়। এর অঙ্গ প্রতিষ্ঠান সমূহের মধ্যে রয়েছে- অত্যন্ত জনপ্রিয় অলিম্পিয়া বেকারী, অলিম্পিয়া ফায়ার প্রোটেকশন, অলিম্পিয়া ফায়ার এন্ড টুলস। কোম্পানীর কর্ণধার মো: ওয়াহিদ উদ্দিন, যিনি একাধারে ভাইস প্রেসিডেন্ট (ইসসাব), সেক্রেটারী জেনারেল (ফেবোয়াব) এবং এফবিসিসিআইয়ের সদস্য। তার চৌকস নেতৃত্বে এই শিল্পে অলিম্পিয়া এগিয়ে চলেছে। এবারের এক্সপো উপলক্ষে মো: ওয়াহিদ উদ্দিন কিছু ইচ্ছার কথা ব্যক্ত করেন- “বাংলাদেশে সর্ব প্রথম ফায়ার এক্সপেরিয়েন্স জোন প্রতিষ্ঠা করার ইচ্ছা আমার। এই জোনে সরাসরি অগ্নির মাত্রা ১/২ সেকেন্ডে পরীক্ষা করা যাবে। এতে করে সংশ্লিষ্ট সবাই শিল্প এবং আবাসিক সেক্টরে ফায়ার সেফটির গুরুত্ব আরো অধিকভাবে বুঝতে পারবে। আবার, উন্নত ও সঠিক মান সম্পন্ন আন্তর্জাতিক অগ্নি সামগ্রী ও সরঞ্জামের আমদানী সুনিশ্চিত করার আহব্বান জানাই। আমরা অলিম্পিয়া ফায়ার সল্যুশনস থেকে বরাবরের মতই গুণগত মান এবং স্বচ্ছতা নিশ্চিত করে এই শিল্পে ব্যবসা এগিয়ে যেতে চাই।” উল্লেখ্য, অলিম্পিয়া ফায়ার সল্যুশনস এর অফিস ঠিকানা- বাড়ি ২৭, রোড ১২, ব্লক এফ, নিকেতন, ঢাকা। অন্যদিকে, ১১৯/১২০ নবাবপুর রোডে এর বিশাল শো-রুম রয়েছে। সেবা ও পণ্য সম্পর্কে বিস্তারিত জানা যাবে তাদের ওয়েবসাইট থেকে- www.ofs-bd.com