• ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বাজারের জন্য জুয়েলারি শিল্পে আলাদা পলিসি তৈরি হবে : বাজুস প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২৪
আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বাজারের জন্য জুয়েলারি শিল্পে আলাদা পলিসি তৈরি হবে : বাজুস প্রেসিডেন্ট

দেশে জুয়েলারী শিল্পের বিকাশের জন্য একযোগে কাজ করে যাচ্ছেন বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর বলেন অভ্যন্তরীণ বাজার এবং আন্তর্জাতিক বাজারের জন্য জুয়েলারি শিল্পে আলাদা পলিসি তৈরি করা হবে বলে জানান।

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রি হলে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ‘জুয়েলারি শিল্প বিকাশে অর্থায়নের চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক সুন্দর এই সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির কর্ণধার প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর বলেন, অভ্যন্তরীণ বাজার এবং আন্তর্জাতিক বাজারের আলাদা পলিসির বিষয়ে সালমান এফ রহমান যে কথা বলেছেন, তার সঙ্গে আমি সম্পূর্ণ একমত। কারণ, অভ্যন্তরীণ বাজার আর আন্তর্জাতিক বাজার কিন্তু এক নয়।আমাদের স্বর্ণে মেইড ইন বাংলাদেশ লিখা থাকবে।

বাজুস প্রেসিডেন্ট এসময় আর ও বলেন, পার্শ্ববর্তী দেশে যেভাবে জুয়েলারি শিল্পের পলিসির জন্য এগিয়েছে, আমরাও সেই আঙ্গিকে এগিয়ে যাব পলিসির জন্য প্রোপোজাল দেব, যাতে করে আমরা কোনোভাবে পিছিয়ে যেন না থাকি। আমরা যেহেতু সোনার বাংলাদেশ নাম দিয়েছি, সেখানে এটা যদি ভালোভাবে পেট্রোনাইজ না হয়, তাহলে এই নাম শুধু নামই থেকে যাবে, কোনো কাজে আসবে না।তাই সোনার বাংলাদেশে এই স্বর্ণশিল্পের উন্নয়নের জন্য যা যা করা দরকার তা করব।

এই সময় বক্তব্যে শিল্প উদ্যোক্তা সায়েম সোবহান আনভীর বলেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের এমপির বক্তব্য শুনে আমরা আশাবাদী, এই সেক্টরের ব্যাপক উন্নয়ন হবে। জুয়েলারি শিল্পের বিকাশের জন্য আমরা অনেকবার অনেকের সঙ্গে কথা বলেছি। কিন্তু এবার আমরা আশাবাদী, সালমান এফ রহমান চাচা আমাকে আশা দিয়েছেন যে, এই সেক্টরের উন্নয়নের জন্য যত রকমের পলিসিগত রিফরমেশন দরকার, যেমন ট্যাক্স-ভ্যাট সংক্রান্ত যা কিছু দরকার সব করে দেওয়া হবে।

সুন্দর এই সেমিনারে ভার্চুয়ালী কনফারেন্সের মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. বিরূপাক্ষ পাল। আর ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান ও এফবিসিসিআই’র সাবেক সভাপতি জসিম উদ্দিন, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিম, বাজুস সহ-সভাপতি সমিত ঘোষ, সহ-সভাপতি ডাঃ দিলীপ কুমার রায়,গ্লোবাল ইসলামি ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী, খ্যাতনামা ব্যাংকার মোহাম্মদ শামস-উল-ইসলাম, ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলী রেজা ইফতেখার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. তাবাসসুম জামান,বাজুসের সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায, এফবিসিসিআই পরিচালক মোঃ ইকবাল হোসন চৌধুরী প্রমুখ।

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031