• ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

জিনমাও টেক্স বাংলাদেশ লিমিটেড এবারের ডিটিজি এক্সপো ঢাকা-২০২৪ এ জমজমাট সাড়া পেয়েছে

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০২৪
জিনমাও টেক্স বাংলাদেশ লিমিটেড এবারের ডিটিজি এক্সপো ঢাকা-২০২৪ এ জমজমাট সাড়া পেয়েছে

রিপোর্ট: রাজীব-তাজ

বিটিএমএ আয়োজিত ১৮তম ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্টস মেশিনারী প্রদর্শনী ডিটিজিতে অংশ নিয়েছে জিনমাও টেক্স বাংলাদেশ। ক্রেতা- দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করেছে তাদের স্টল। ১-৪ ফেব্রুয়ারী, ২০২৪ এ ঢাকার বসুন্ধরার আইসিসিবি এক্সপো জোনে অনুষ্ঠেয় এই প্রদর্শনীতে তারা অংশ গ্রহণ করে।
প্রকাশ থাকে যে, ২০১২ সালে বাংলাদেশে জিনমাও টেক্স এর শুভ সূচনা ঘটে। ১৯৬০ সালে যাত্রা শুরু করা চংকিং জিনমাও ইমপেক্স কোম্পানী লি: হল মূল কোম্পানী। জিনমাও টেক্স বাংলাদেশের ডাইরেক্টর হিসেবে আছেন মো: লোবানুর রহমান লিমন। প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর কোম্পানীটি ডিটিজি এক্সপো তে অংশ নেয়। জিনমাও এর পণ্য তালিকায় রয়েছে- স্টীল রিং, রিং ট্রাভেলার, উইভিং রীড ও রীড ডেন্ট। এগুলো বিভিন্ন মডেলের হয়, উন্নত এবং অত্যাধুনিক ধাচের, ত্রুটিহীন ও দীর্ঘ মেয়াদী। চায়নার চংকিং প্রদেশে অবস্থিত জিনমাও ইমপেক্স টিইউভি-হেইনল্যান্ড সনদ প্রাপ্ত, এদের হেড কোয়ার্টার সুবিশাল। সব পণ্যই পেটেন্ট কৃত। বাংলাদেশ এর অফিস ঠিকানা: বাড়ি ১০, রোড-৩, নিকুঞ্জ ২, ঢাকা। এদের ব্যবসা সম্পর্কে বিস্তারিত জানা যাবে ওয়েবসাইটে- www.jinmaotex.com

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31