• ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ঢাকা সেন্ট্রাল ও ঢাকা ইস্ট জোনের এজেন্ট ব্যাংকিং ব্যবসায় উন্নয়ন সম্মেলন এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০২৪
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ঢাকা সেন্ট্রাল ও ঢাকা ইস্ট জোনের এজেন্ট ব্যাংকিং ব্যবসায় উন্নয়ন সম্মেলন এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা

৩ ফেব্রুয়ারি ২০২৪,

শনিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরী। ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাকসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন সেশনে বক্তব্য দেন ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মাহমুদুর রহমান, ঢাকা ইস্ট জোনপ্রধান মোঃ আমিনুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ কে এম মাহবুব মোরশেদ ও মোহাম্মদ রেজাউল করিম, ইন্টারন্যাশনাল সার্ভিসেস উইং প্রধান মোহাম্মদ ইহসানুল ইসলাম ও সিএফও মোঃ ফরিদ উদ্দীন, এফসিএ। সম্মেলনে জোনদ্বয়ের অধীন শাখাপ্রধান ও এজেন্ট ব্যাংকিং আউটলেটের স্বত্বাধিকারীগণ অংশগ্রহণ করেন।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31