• ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

কেন্দ্রে যেতে ভোটাররা উন্মুখ হয়ে আছে: বাহাউদ্দিন নাছিম

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২৩
কেন্দ্রে যেতে ভোটাররা উন্মুখ হয়ে আছে: বাহাউদ্দিন নাছিম

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা ৮ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, দেশের মানুষ ভোট দেয়ার অধিকার চায়। তাই নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বয়ে গেছে। ৭ জানুয়ারি কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার জন্য ভোটাররা উন্মুখ হয়ে আছে।

শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে শান্তিনগর বাজার সমিতির অফিস কার্যালয়ে মতবিনিময় ও গণসংযোগে অংশ নিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপির অপরাজনীতি দেশের মানুষ বিশ্বাস করে না। এটা বারবার প্রমাণ হয়েছে। তাদের আন্দোলনে মানুষ সাড়া দেয়নি। হরতাল হয়নি। তাদের অবরোধ মানুষ প্রত্যাখ্যান করছে। উল্টো যানজট হয়েছে।

তিনি আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বচনে যাতে জনগণ ভোট দিতে না আসে, এ জন্য বিএনপি ভীতিকর পরিবেশ সৃষ্টি করছে। তবে দেশের মানুষ ভোট দিয়ে দেশ শক্তিশালী করতে চায়।তারা বিএনপিকে আর সমর্থন করেনা।তারা জানে বিএনপি একটি সন্ত্রাসী দল।এরা অগ্নি সন্ত্রাস করে মানুষ হত্যা করে।

নাছিম বলেন,আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি। নির্বাচনকে ঘিরে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা কাজ করছে।মানুষ দেশরত্ন শেখ হাসিনার প্রতি যে ভালোবাসা ও সমর্থন দেখাচ্ছে তার মধ্য দিয়ে দেশ আরও এগিয়ে যাবে। আমরা যেখানে যাই সেখানেই মানুষ বলছে আমরা শেখ হাসিনাকে সমর্থন করি। নৌকা মার্কায় আমরা ভোট দিব। নৌকায় ভোট দিয়ে আমরা শান্তি ও স্বস্তি পেয়েছি,উন্নয়ন ও অগ্রগতি পেয়েছি। বাংলাদেশ আরও উন্নয়ন ও অগ্রগতির দিকে এগিয়ে যাবে।

তিন বলেন,দেশের মানুষের সমর্থনের উপর ভিত্তি করে আমরা বলতে পারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৭ জানুয়ারি বাংলাদেশের মানুষ ও ঢাকা ৮ আসনের মানুষের মধ্যে যে উৎসাহ দেখেছি তা আমাদের অভিভূত করেছে। দেশের মানুষ বিএনপি জামাতীদের জ্বালাও পোড়াও অবরোধ হরতালকে তোয়াক্কা করছে না। তাদের প্রতি মানুষের অনাস্থা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

বাহাউদ্দিন নাছিম শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে শান্তিনগর বাজার সমিতির অফিস কার্যালয় এবং শান্তিনগর এলাকায় মতবিনিময় ও গণসংযোগ শেষে দুপুরে নয়া পল্টন জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। তিনি বিকাল ৪ টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স কাকরাইলে ফেনী সমিতির মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন, বিকাল ৫ টা থেকে ৬ টা পর্যন্ত ২১ নং ওয়ার্ডে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। এরপর সন্ধ্যা ৭ টায় ইস্কাটন সোহাগ কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভা এবং রাত ৮ টায় টুইন টাওয়ার, কনকর্ড সোসাইটি এবং মার্কেটে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন।

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930