• ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

পুনাক ভবনের জন্য ৬০ কেভিএ জেনারেটরের শুভ উদ্বোধন

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২২, ২০২৩
পুনাক ভবনের জন্য ৬০ কেভিএ জেনারেটরের শুভ উদ্বোধন

কল্যাণমূলক কাজকে আরো গতিশীল ও সুসংগঠিত করার জন্য সিএমপি পুনাক সভানেত্রী জনাব রীতা দাস জেনারেটর কেনার সিদ্ধান্ত গ্রহণ করেন । কারণ পুনাক ভবনে কর্মতৎপরতা বিস্তৃত হয়েছে। পুনাক ভবনে অবস্থিত পুনাক টেইলার্স ও হস্তশিল্প কারখানায় কাজের পরিধি অনেক বৃদ্ধি পেয়েছে। মাঝে মাঝে বিদ্যুৎ চলে গেলে কাজ ব্যাহত হয়। এছাড়া পুনাক ভবনে গান, গিটার ও চিত্রাংকনের ক্লাস হয়। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ না থাকলে ক্লাসগুলো ভালোভাবে পরিচালনা করা সম্ভব হয় না।

পুনাক ভবনের এইসব কর্মকান্ডগুলোকে আরো বেগবান করতে প্রয়োজন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ। এই লক্ষ্যে আজ ২২ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ দামপাড়া পুলিশ লাইন্সে পুনাক ভবনের জন্য ৬০ কেভিএ জেনারেটরের শুভ উদ্বোধন করেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), সিএমপি’র সম্মানিত সভানেত্রী জনাব রীতা দাস মহোদয় এবং মান্যবর সিএমপি কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়।

অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব আ, স, ম মাহাতাব উদ্দিন, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব আবদুল মান্নান মিয়া, বিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ আব্দুল ওয়ারীশ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মহোদয়সহ সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সিএমপি পুনাকের নেতৃবৃন্দ, স্টাফ ও কর্মীবৃন্দ।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031