• ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বোয়ালখালীতে দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৬, ২০২৬
বোয়ালখালীতে দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার

হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে চট্টগ্রাম জেলা পুলিশের চলমান নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দে বোয়ালখালী থানাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম, বিপিএম।

পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় এবং পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা প্রস্তুতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি পূজামণ্ডপকেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার, দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

দুর্গোৎসবকে কেন্দ্র করে চট্টগ্রাম জেলা পুলিশের বহুমাত্রিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় পূজামণ্ডপে পুলিশি টহল ও নজরদারি বৃদ্ধি, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল বজায় রাখা এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হচ্ছে। পাশাপাশি পূজা উদযাপন কমিটি, স্বেচ্ছাসেবক ও স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের নির্দেশনা দেওয়া হয়।

পুলিশ সুপার মহোদয় বলেন, ধর্মীয় সম্প্রীতি, জননিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে দুর্গোৎসব উদযাপন নিশ্চিত করতে চট্টগ্রাম জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারত্ব, সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে। উৎসবকালীন সময়ে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধ এবং দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশ সদস্যদের সর্বদা প্রস্তুত থাকার নির্দেশনা প্রদান করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ অক্ষুণ্ণ রাখতে বদ্ধপরিকর।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31