আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে লাকসাম উপজেলা ও পৌরসভার মোট ৩৮টি পূজামণ্ডপের মাঝে অগ্নিনির্বাপণ যন্ত্র বিতরণ করেন কুমিল্লা-০৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব মোঃ আবুল কালাম এমপি।
পূজামণ্ডপগুলোতে অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলা, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা প্রতিরোধ এবং পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়।