• ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময়সীমা এক দিন বৃদ্ধি

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২৬

‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ উদযাপন উপলক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির আওতায় আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময়সীমা এক দিন বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। পূর্বনির্ধারিত সময়সূচির পরিবর্তে এখন প্রদর্শনী ও মেলা ২৬ থেকে ২৯ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলবে।

প্রদর্শনী ও মেলায় দর্শনার্থীদের অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি, প্রাণিসম্পদ খাতের বিভিন্ন উদ্যোগ, উদ্ভাবন, প্রযুক্তি ও উৎপাদিত পণ্য সম্পর্কে জনসাধারণকে আরও বিস্তৃতভাবে অবহিত করা এবং খাতসংশ্লিষ্ট উদ্যোক্তা, খামারি ও অংশীজনদের অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে এ সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের ফলে আগ্রহী দর্শনার্থী, খামারি, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনেরা আরও এক দিন প্রদর্শনী ও মেলায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

উল্লেখ্য, ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে ২৬ থেকে ২৯ নভেম্বর ২০২৬ পর্যন্ত জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপনের কর্মসূচি নির্ধারিত রয়েছে।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930