• ৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বিপ্লবী ওয়ার্কার্স পার্টিতে পদত্যাগের হিড়িক : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ৩, ২০২৬
বিপ্লবী ওয়ার্কার্স পার্টিতে পদত্যাগের হিড়িক : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা

স্টাফ রিপোর্টার :: রবিবার ১ নভেম্বর গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক জুঁই চাকমা জানান, তিনি রাঙামাটি পার্বত্য জেলা কমিটির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির সংগঠক হিসাবে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টিতে ২০১৫ সাল থেকে সংগঠনের রাজনৈতিক কার্যক্রমের সাথে যুক্ত ।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফুল হক এর পার্টির গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপ এবং সেচ্ছাচারিতার কারণে তিনি বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি হইতে প্রাথমিক সদস্য পদবী সহ- সকল স্থরের সাংগঠনিক পদবী হইতে সেচ্ছায় পদত্যাগ করেন।
রাঙামাটি-২৯৯ আসনে ২০১৮ এবং ২০২৫ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে কোদাল মার্কার একমাত্র নারী জনপ্রিয় প্রার্থী জুঁই চাকমা আরো জানান, পার্টির রাঙামাটি জেলা, রাঙামাটি পৌরসভা, সদর উপজেলা, বাঘাইছড়ি উপজেলা, বাঘাইছড়ি পৌরসভা,বরকল উপজেলা, কাউখালী উপজেলা ও রাজস্থলী উপজেলা কমিটি সহ পার্টির সকল সহযোগী সংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর-২০২৬ তারিখ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় নেতা নির্মল বড়ুয়া মিলন পার্টির সকল পদ থেকে পদত্যাগ করেন।
এছাড়া গত ২ মাসের ভিতর বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি পার্টির কেন্দ্রীয় সদস্য অরবিন্দু বেপারী বিন্দু, বিপ্লবী যুব সংহতি কেন্দ্রীয় আহবায়ক ও পার্টির কেন্দ্রীয় সদস্য মেজবাহ উদ্দিন চৌধুরী বাবর এবং বিপ্লবী যুব সংহতি কেন্দ্রীয় সদস্য সচিব ও পার্টির কেন্দ্রীয় সদস্য মীর রেজাউল আলম বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটি থেকে পদত্যাগ করেন।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930