• ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

‘কক্সবাজারের পরিকল্পিত ও পরিবেশবান্ধব উন্নয়নে সমন্বিত স্থানিক পরিকল্পনার ওপর গুরুত্বারোপ প্রতিমন্ত্রীর’

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২১, ২০২৬
‘কক্সবাজারের পরিকল্পিত ও পরিবেশবান্ধব উন্নয়নে সমন্বিত স্থানিক পরিকল্পনার ওপর গুরুত্বারোপ প্রতিমন্ত্রীর’

‘কউক চেয়ারম্যান ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়, উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও বৃক্ষরোপণ’

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি কক্সবাজারকে পরিকল্পিত, আধুনিক, পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন।

আজ বুধবার কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ গুরুত্বারোপ করেন। মতবিনিময় সভায় কক্সবাজারের সার্বিক উন্নয়ন, সমন্বিত স্থানিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মতবিনিময়কালে কক্সবাজারের ভৌগোলিক বৈশিষ্ট্য, প্রাকৃতিক পরিবেশ ও পর্যটন সম্ভাবনা বিবেচনায় নিয়ে দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। এ সময় ভূমির পরিকল্পিত ব্যবহার, অবকাঠামোগত উন্নয়ন, প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ সংরক্ষণ এবং পর্যটননির্ভর এলাকার টেকসই উন্নয়নসহ নগর ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি চলমান প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

মতবিনিময় সভা শেষে প্রতিমন্ত্রী কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। এ সময় তিনি প্রকল্পগুলোর বাস্তবায়ন কার্যক্রম ও অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে প্রকল্পের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত হন।

পরে প্রতিমন্ত্রী প্রকল্প এলাকায় বৃক্ষরোপণ করেন। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিম উদ্দিন, সদস্য (প্রকৌশল) লেফটেন্যান্ট কর্নেল আবু নাঈম মো. তালাত, পিপিএম, ইঞ্জিনিয়ার্স, উপ-নগর পরিকল্পনাবিদ মো. তানভীর হাসান রেজাউল এবং সচিব (উপসচিব) সানজিদা বেগম। এ ছাড়া কউকের অন্যান্য কর্মকর্তা, কক্সবাজার গণপূর্ত অধিদপ্তর এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কক্সবাজার কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশের ভারসাম্য অক্ষুণ্ন রেখে পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করা এবং সমন্বিত স্থানিক পরিকল্পনার মাধ্যমে টেকসই উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয়ে এ মতবিনিময়, প্রকল্প পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31