আজ মহানবমী। শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে নোয়াখালী জেলার সুধারাম মডেল থানাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন জনাব সফিজুল ইসলাম, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্), চট্টগ্রাম রেঞ্জ মহোদয়। এ সময় উপস্থিত ছিলেন জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নোয়াখালী।
পরিদর্শনকালে অ্যাডিশনাল ডিআইজি মহোদয় পূজামণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি, পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক ও পুণ্যার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকদের সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। পাশাপাশি, সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি, যানজট নিরসন এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি রাখার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপনে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে নোয়াখালী জেলার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।