• ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

শারদীয় দুর্গাপূজার মহানবমীতে নোয়াখালী জেলা পুলিশের নিরাপত্তা তদারকি ও শুভেচ্ছা বিনিময়

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২১, ২০২৬
শারদীয় দুর্গাপূজার মহানবমীতে নোয়াখালী জেলা পুলিশের নিরাপত্তা তদারকি ও শুভেচ্ছা বিনিময়

আজ মহানবমী। শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে জনাব এন এম নাসিরুদ্দিন, পুলিশ সুপার, নোয়াখালী মহোদয় বেগমগঞ্জ মডেল, সেনবাগ ও সুধারাম মডেল থানাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক ও পুণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজামণ্ডপে আগত ভক্তবৃন্দের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের প্রস্তুতি ও সতর্কতার কথা তুলে ধরেন। এ সময় তিনি সিসিটিভি নজরদারি, দর্শনার্থীদের সুশৃঙ্খল চলাচল, যানজট নিরসন এবং অগ্নিকাণ্ডসহ জরুরি পরিস্থিতি মোকাবিলায় ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি, বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনকালীন শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নোয়াখালী জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে।

তিনি যেকোনো প্রয়োজনে পুলিশের সহযোগিতা গ্রহণ এবং গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্নে উদ্‌যাপন নিশ্চিত করতে নোয়াখালী জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে বলেও তিনি আশ্বস্ত করেন।

এ সময় নোয়াখালী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পূজা কমিটির সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31