• ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার করতে ‘মিট দ্য ইনভেস্টরস’ আয়োজন করলো বেপজা

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১০, ২০২৬
বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার করতে ‘মিট দ্য ইনভেস্টরস’ আয়োজন করলো বেপজা

বিনিয়োগের সুযোগ ও পরিবেশ আরও উন্নত করার লক্ষ্যে আজ ঢাকার বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে “মিট দ্য ইনভেস্টরস” অনুষ্ঠানের আয়োজন করলো বেপজা। এতে বিসিসিআই, কেবিসিসিআই ও জেবিসিসিআই প্রতিনিধিসহ ইপিজেড এবং বেপজা অর্থনৈতিক অঞ্চলের ১০০ জনেরও বেশি দেশি-বিদেশি বিনিয়োগকারী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিনিয়োগের নতুন সুযোগ, ব্যবসার নানা চ্যালেঞ্জ এবং বিনিয়োগের সার্বিক পরিবেশ উন্নয়নের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করা হয়।
বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি, এমফিল বিনিয়োগকারীদের সঙ্গে অংশীদারিত্ব জোরদার এবং আরও প্রতিযোগিতামূলক ও ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে চীন, দক্ষিণ কোরিয়া এবং জাপানের বিনিয়োগকারীদের দ্রুত ও উন্নত সেবা দিতে আনুষ্ঠানিকভাবে বিশেষায়িত ‘কান্ট্রি ডেস্ক’ উদ্বোধন করা হয়।
পরবর্তীতে বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিনিয়োগকারীদের মধ্যে একটি উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশ ইপিজেড শ্রম আইন ২০১৯, বেপজার বিভিন্ন সেবা, বিনিয়োগ সম্প্রসারণ, বিদ্যমান শিল্প পরিচালনার চ্যালেঞ্জ নিরসন, সম্ভাব্য বিনিয়োগ এবং বিনিয়োগবান্ধব পরিবেশ আরও উন্নত করার বিষয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে আন্তর্জাতিক শ্রমমান বজায় রেখে বিনিয়োগকারী ও শ্রমিক-উভয় পক্ষের স্বার্থ সংরক্ষণে বেপজার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31