• ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

শিশুদের সৃজনশীলতা ও মননশীলতার বিকাশে ‘শিশু বিচিত্রা’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে- সংস্কৃতি প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২৬
শিশুদের সৃজনশীলতা ও মননশীলতার বিকাশে ‘শিশু বিচিত্রা’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে- সংস্কৃতি প্রতিমন্ত্রী

শিশু-কিশোরদের জ্ঞান, সৃজনশীলতা, কল্পনাশক্তি ও মানবিক মূল্যবোধ বিকাশের লক্ষ্যে প্রকাশিত ‘শিশু বিচিত্রা’ ম্যাগাজিনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

প্রতিমন্ত্রী বলেন, একটি জাতির ভবিষ্যৎ নির্মাণে শিশুদের সঠিকভাবে গড়ে তোলার কোনো বিকল্প নেই। শিশুদের চিন্তাশক্তি, কল্পনাশক্তি ও সৃজনশীলতার বিকাশে বই, পত্র-পত্রিকা ও শিশুসাহিত্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে শিশুদের বই ও মানসম্মত প্রকাশনার সঙ্গে যুক্ত করা আরও বেশি প্রয়োজন।
তিনি বলেন, ‘শিশু বিচিত্রা’ শিশু-কিশোরদের জন্য জ্ঞান ও আনন্দের সমন্বয়ে একটি আকর্ষণীয় পাঠভুবন তৈরি করবে।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রধান তথ্য কর্মকর্তা জনাব সৈয়দ আবদাল আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক জনাব আফসানা বেগম, শিশুসাহিত্যিক ও সম্পাদক জনাব এনায়েত রসুল, শিশুসাহিত্যিক জনাব ফারুক হোসেন এবং কবি ও শিশুসাহিত্যিক জনাব জাকির আবু জাফর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেখক ও গবেষক জনাব আবদুল হাই শিকদার।

সভায় বক্তারা ‘শিশু বিচিত্রা’র উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930