• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ভারত-বাংলাদেশ সাংস্কৃতিক সম্পর্ক উদ্‌যাপন উপলক্ষ্যে ভারতীয় হাই কমিশন ‘আইসিসিআর দিবস’ পালন করেছে

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১৩, ২০২৬
ভারত-বাংলাদেশ সাংস্কৃতিক সম্পর্ক উদ্‌যাপন উপলক্ষ্যে ভারতীয় হাই কমিশন ‘আইসিসিআর দিবস’ পালন করেছে

ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান দীর্ঘস্থায়ী সাংস্কৃতিক অংশীদারিত্বকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে ভারতীয় হাই কমিশন ও আইজিসিসি ১০ এপ্রিল ২০২৬-এ গুলশানে অবস্থিত আইজিসিসি প্রাঙ্গণে “আইসিসিআর দিবস” হিসেবে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর)-এর ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করে।এই অনুষ্ঠানটিতে বাংলাদেশের আইসিসিআর অ্যালামনাইগণ ও জ্যেষ্ঠ শিল্পীদের অংশগ্রহণে একটি আর্ট ক্যাম্প এবং আইজিসিসি শিক্ষার্থীবৃন্দ ও বাংলাদেশের আইসিসিআর অ্যালামনাইগণ কর্তৃক সঙ্গীত, নৃত্য ও যোগ পরিবেশনা নিয়ে একটি বিশেষ সাংস্কৃতিক আয়োজন অন্তর্ভুক্ত ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য কণ্ঠশিল্পী ও আইসিসিআর স্কলার প্রিয়াঙ্কা গোপ রবীন্দ্রসঙ্গীত ও শাস্ত্রীয় সঙ্গীতের একটি বিশেষ পরিবেশনা উপস্থাপন করেন।এই অনুষ্ঠানটিতে বক্তব্য প্রদানকালে, হাই কমিশনার প্রণয় ভার্মা ভারত ও বাংলাদেশের মাঝে বিদ্যমান গভীর সাংস্কৃতিক সাদৃশ্যকে এই দুই দেশের সম্পর্কের জন্য শক্তির একটি উৎস হিসেবে গুরুত্ব সহকারে তুলে ধরেন। তিনি দেশ দুইটির মাঝে একটি প্রাণোচ্ছল সাংস্কৃতিক সংলাপ লালন করার ক্ষেত্রে আইসিসিআর-এর ভূমিকার ওপর আলোকপাত করেন। তিনি আইসিসিআর-কে ভারতীয় কূটনীতির ‘সাংস্কৃতিক হৃৎস্পন্দন’ হিসেবে বর্ণনা করেন, যা দেশের সীমান্ত অতিক্রম করে সাংস্কৃতিক সংলাপকে এগিয়ে নিয়ে যায়।এই উপলক্ষ্যে, হাই কমিশনার আইজিসিসি আয়োজিত দুই দিনব্যাপী একটি আর্ট ক্যাম্প — “সম্প্রীতি” — উদ্বোধনও করেন, যেখানে বাংলাদেশের ত্রিশ জনেরও বেশি খ্যাতিমান শিল্পী ও আইসিসিআর স্কলার একত্রিত হন, যাঁদের মধ্যে ফরিদা জামান, জামাল আহমেদ, মোঃ ইউনুস, নিসার হোসেন ও রঞ্জিত দাসের মতো খ্যাতিমান শিল্পীগণও রয়েছেন। এই ক্যাম্প চলাকালে তাঁদের সৃষ্ট শিল্পকর্মগুলো আইজিসিসিতে দুই সপ্তাহব্যাপী অনুষ্ঠিতব্য একটি শিল্পকর্ম প্রদর্শনীতে সর্বসাধারণের জন্য প্রদর্শিত হবে, যার উদ্বোধন ৩০ এপ্রিল হতে চলেছে।এই অনুষ্ঠান চলাকালীন সময়ে, হাই কমিশনার বাংলাদেশের জ্যেষ্ঠ শিল্পী ও আইসিসিআর স্কলার তরুণ ঘোষের প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদনও করেন, যিনি এই ‘সম্প্রীতি’ আর্ট ক্যাম্পটিতে অংশগ্রহণের আমন্ত্রণ গ্রহণ করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত গত ৯ এপ্রিল পরলোকগমন করেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930