• ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ডাইনামিক পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর এমডি ও সিইও

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ২৩, ২০২৬
দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ডাইনামিক পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর এমডি ও সিইও

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সকল মানুষ, গ্রাহক, শুভানুধ্যায়ী এবং ব্যবসায়িক অংশীদারদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ডাইনামিক পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর (এমডি) ও সিইও ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোশারফ হোসেন সুমন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে বয়ে আনে অনাবিল আনন্দ ও প্রশান্তি। ঈদ মানেই ভ্রাতৃত্ব, সম্প্রীতি এবং ত্যাগের উৎসব। এই আনন্দের মাহেন্দ্রক্ষণে আমি দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।”

তিনি আরও উল্লেখ করেন, ডাইনামিক পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড সবসময় দেশের শিল্পখাতের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। ঈদের এই আনন্দ যেন প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যায় এবং মানুষে-মানুষে ভেদাভেদ ভুলে সাম্য ও মৈত্রীর বন্ধন আরও সুদৃঢ় হয়, এটাই আমাদের প্রত্যাশা।

ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোশারফ হোসেন সুমন দেশের সমৃদ্ধি কামনা করে বলেন, “ঈদের এই পবিত্রতা আমাদের ব্যক্তিগত ও কর্মজীবনে ইতিবাচক প্রভাব ফেলুক। আমরা যেন ঐক্যবদ্ধভাবে দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতিতে আরও জোরালো ভূমিকা রাখতে পারি।”

শুভেচ্ছা বার্তার শেষে তিনি সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সুখ-শান্তি কামনা করেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930