পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট শিল্পোদ্যোক্তা এবং গ্রাসহপার গ্রুপ (Grasshopper Group)-এর ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ রশীদ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে বয়ে আনে অনাবিল শান্তি ও সম্প্রীতির বার্তা। আমি কামনা করি, দেশের প্রতিটি মানুষ যেন তাদের পরিবার-পরিজন নিয়ে সুন্দর ও নিরাপদ পরিবেশে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন।”
দেশের সামগ্রিক সমৃদ্ধি কামনা করে তিনি আরও বলেন, “বাংলাদেশ যেন একটি সুখী ও সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হয়—এটাই আমার প্রত্যাশা। ব্যক্তি ও সমাজ জীবনে ঈদের শিক্ষা ধারণ করে আমরা যেন একে অপরের পাশে দাঁড়িয়ে একটি বৈষম্যহীন ও বন্ধুত্বপূর্ণ সমাজ গড়ে তুলতে পারি।”
উল্লেখ্য, মাহমুদ রশীদ দেশের ব্যবসায়িক ও সামাজিক অঙ্গনে অত্যন্ত সুপরিচিত মুখ। তিনি
সফলভাবে নিম্নোক্ত দায়িত্বসমূহ পালন করছেন এবং করে আসছেন: ব্যবস্থাপনা পরিচালক: গ্রাসহপার গ্রুপ। পরিচালক: বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (BMCCI)।সহ-সভাপতি: ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব।
সভাপতি (২০২১-২২): রোটারি ক্লাব অফ মিরপুর সেন্ট্রাল। সাবেক সহ-সভাপতি: ইলেকট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ESSAB)।সাবেক পরিচালক: বাংলাদেশ ইনডেন্টিং এজেন্টস অ্যাসোসিয়েশন (BIAA)। সাধারণ সদস্য: এফবিসিসিআই (FBCCI)।
শুভেচ্ছা বার্তার শেষ অংশে মাহমুদ রশীদ দেশের অর্থনৈতিক অগ্রগতি এবং জনগণের সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।