• ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা নিশ্চিতে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে ‘স্বপ্ন’

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ১৯, ২০২৬
প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা নিশ্চিতে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে ‘স্বপ্ন’

এসিআই লজিসটিকস লিমিটেড (স্বপ্ন), বাংলাদেশের অন্যতম বৃহৎ সেবামূলক রিটেইল চেইন, সব সময়ই স্বচ্ছতা, জবাবদিহিতা এবং করপোরেট সুশাসনের নীতিতে কাজ করে থাকে। যেকোনো পরিস্থিতিতে মানুষের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং এই যাত্রায় গণমাধ্যমের অব্যাহত সহযোগিতার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।

সম্প্রতি একটি প্রশাসনিক বিষয়ে সঠিক তথ্য সকলের অবগতির জন্য জানানো প্রয়োজন বলে প্রতিষ্ঠান মনে করছে। জনাব মোহাম্মদ কামরুজ্জামান মিলু, মিডিয়া অ্যান্ড পিআর ম্যানেজার, গত ০৮/০৩/২০২৬ তারিখে ইমেইলের মাধ্যমে সংশ্লিষ্ট মানবসম্পদ বিভাগকে অবহিত করে পদত্যাগপত্র প্রদান করেন। তবে পরবর্তী সময়ে তিনি দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন না করেই নিরুদ্দেশ হয়ে যান।

পরবর্তীতে তার দায়িত্বকালীন সময়ে সংঘটিত সম্ভাব্য কিছু আর্থিক অসংগতির অভিযোগ ও প্রাথমিক তথ্য প্রাপ্ত হওয়ায় এসিআই লজিসটিকস লিমিটেড (স্বপ্ন) বিষয়টি তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত চলমান থাকা অবস্থায় জনাব মোহাম্মদ কামরুজ্জামান মিলুকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।

উল্লেখ্য যে, ২০২৪ সালের রমজান মাসে স্বপ্নের তেজগাঁও কার্যালয়ে গণমাধ্যম প্রতিনিধিদের উপস্থিতিতে স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালকের সাথে একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক জনাব সাব্বির হাসান নাসির উপস্থিত গণমাধ্যম প্রতিনিধিদের জানান যে, স্বপ্নের বিজ্ঞাপন ও জনসংযোগ সংক্রান্ত বিষয়ে জনাব মো. আতিকুর রহমান (লিড – মার্কেটিং বাজেট অ্যান্ড কমিউনিকেশন অপারেশনস) অথবা জনাব মো. মাহাদী ফয়সাল (ডেপুটি ডিরেক্টর, ক্যাটাগরি গ্রোথ অ্যান্ড ইএসজি)-এর সাথে যোগাযোগ করতে হবে।

এই প্রেক্ষিতে, স্বপ্ন সংক্রান্ত বিজ্ঞাপন, জনসংযোগ বা এ ধরণের যেকোনো বিষয়ে তথ্য বা প্রয়োজনীয় যোগাযোগের জন্য সংশ্লিষ্ট সকলকে পুনরায় অনুরোধ করা যাচ্ছে যে, তারা যেন জনাব মোহাম্মদ কামরুজ্জামান মিলুর সাথে যোগাযোগ না করে নিচে উল্লেখিত প্রতিনিধিদের সাথে যোগাযোগ করেন।
যোগাযোগের জন্য: জনাব মো. আতিকুর রহমান
লিড – মার্কেটিং বাজেট অ্যান্ড কমিউনিকেশন অপারেশনস, জনাব মো. মাহাদী ফয়সাল
ডেপুটি ডিরেক্টর, ক্যাটাগরি গ্রোথ অ্যান্ড ইএসজি।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930