• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ঢাকা-১৩ আসনের ফল ঘিরে উত্তেজনা: মামুনুলের চেয়ে ৪০০ ভোটে এগিয়ে ববি হাজ্জাজ

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ঢাকা-১৩ আসনের ফল ঘিরে উত্তেজনা: মামুনুলের চেয়ে ৪০০ ভোটে এগিয়ে ববি হাজ্জাজ



ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে ফল ঘোষণা চলাকালে দুই প্রধান প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই ও উত্তেজনা বিরাজ করছে। সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, ৮৯টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ববি হাজ্জাজ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী সমর্থিত ১১-দলীয় ঐক্যের প্রার্থী মাওলানা মামুনুল হকের চেয়ে ৪০০ ভোটে এগিয়ে আছেন।

নির্বাচনী এলাকায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে এ নিয়ে চরম উত্তেজনা দেখা দিয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে পুলিশের মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা জানান, রাত পৌনে ১০টা পর্যন্ত ঢাকা-১৩ আসনের আরও ৪৯টি কেন্দ্রের ফলাফল ঘোষণা বাকি ছিল। তখন পর্যন্ত দুই প্রার্থীর ভোটের ব্যবধান ছিল মাত্র ৪০০। এই সামান্য ব্যবধানের কারণেই সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

উল্লেখ্য, ঢাকা-১৩ আসনের চূড়ান্ত ফলাফলের জন্য প্রার্থীর সমর্থক ও সাধারণ ভোটাররা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930