প্লাস্টিক মেলায় রেডমিন ইন্ডাস্ট্রিজের বড় চমক: আমদানির বিকল্প হিসেবে দেশে তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের ‘পিএসএ’ আঠালো পণ্য
প্লাস্টিক মেলায় রেডমিন ইন্ডাস্ট্রিজের বড় চমক: আমদানির বিকল্প হিসেবে দেশে তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের ‘পিএসএ’ আঠালো পণ্য
নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ৩১, ২০২৬
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে আয়োজিত চার দিনব্যাপী আন্তর্জাতিক প্লাস্টিক, প্রিন্টিং এবং প্যাকেজিং মেলায় বড় ধরনের চমক নিয়ে হাজির হয়েছে দেশের অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠান রেডমিন ইন্ডাস্ট্রিজ লিমিটেড (Redmin Industries Ltd.)। মেলায় প্রতিষ্ঠানটি বাংলাদেশে প্রথমবারের মতো উৎপাদিত উন্নত মানের প্রেসার সেন্সিটিভ এডেসিভ (PSA) এবং বিভিন্ন শিল্পে ব্যবহৃত বিশেষায়িত আঠালো পণ্য প্রদর্শন করছে।
রেডমিন ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর চিফ বিজনেস অফিসার মোহাম্মদ জহিরুল হক জানান, দেশের বাজারে এতদিন প্রেসার সেন্সিটিভ এডেসিভ (PSA) সম্পূর্ণভাবে আমদানিনির্ভর ছিল। রেডমিন ইন্ডাস্ট্রিজই প্রথম প্রতিষ্ঠান যারা বাংলাদেশে নিজস্ব কারখানায় এই ইন্ডাস্ট্রিয়াল সাপোর্ট পণ্য উৎপাদন শুরু করেছে। এই উদ্যোগের ফলে একদিকে যেমন বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে, অন্যদিকে দেশীয় শিল্প প্রতিষ্ঠানগুলো আরও সাশ্রয়ী মূল্যে দ্রুততার সাথে তাদের কাঁচামাল সংগ্রহ করতে পারবে।
ডায়াপার ইন্ডাস্ট্রির আঠা: ক্রমবর্ধমান ডায়াপার শিল্পের কনস্ট্রাকশন এবং বেড তৈরির জন্য বিশেষায়িত PSA এডেসিভ।
কার্টন ক্লোজিং গ্লু: মসলার প্যাকেট, টিস্যু বক্স এবং বিভিন্ন কার্টন প্যাকেজিংয়ের জন্য ব্যবহৃত আঠা, যা আগে বিদেশ থেকে আমদানি করতে হতো।
রেডমিন ইন্ডাস্ট্রিজ ইতিমধ্যে দেশের শীর্ষস্থানীয় সব শিল্পগ্রুপের বিশ্বস্ত পার্টনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। প্রতিষ্ঠানটির বর্তমান ক্লায়েন্ট তালিকায় রয়েছে— বসুন্ধরা গ্রুপ, অলিম্পিক, রিকিট গ্রুপ, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ, ওয়ালটন, ইফাদ গ্রুপ, সেভেন রিংস সিমেন্ট, সানসিং, রেডিয়েন্ট গ্রুপ, লোটো, আনোয়ার গ্রুপ, এ ১ পলিমার, বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট, সেভয় আইসক্রিম, বিডি ফুড অ্যান্ড বেভারেজ এবং এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড (SMC Enterprise Ltd.) সহ আরও অনেক নামী প্রতিষ্ঠান।
মোহাম্মদ জহিরুল হক আরও বলেন, “আমাদের লক্ষ্য কেবল ব্যবসা করা নয়, বরং আমদানির বিকল্প হিসেবে দেশীয় শিল্পে অবদান রাখা। আমাদের আরঅ্যান্ডডি (R&D) টিম প্রতিনিয়ত নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করছে এবং গ্রাহকদের চাহিদা অনুযায়ী কারিগরি পরামর্শ ও সাপোর্ট প্রদান করছে।”
উল্লেখ্য, রেডমিন ইন্ডাস্ট্রিজ তাদের প্যাভিলিয়নে বর্তমান বাজারের প্রচলিত পণ্যের পাশাপাশি ভবিষ্যতে আসতে যাওয়া (Upcoming) উদ্ভাবনী পণ্যগুলোও প্রদর্শন করছে। মেলা চলাকালীন সরাসরি কারিগরি কর্মকর্তাদের সাথে আলোচনার মাধ্যমে ব্যবসায়ীরা তাদের প্রয়োজনীয় সমাধান গ্রহণ করতে পারছেন।