• ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে-ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ২৫, ২০২৬
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে-ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা, নোয়াখালী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, বাংলাদেশের রাজনীতিতে কেউ ভারতপন্থী, কেউ পাকিস্তানপন্থী! আমরা বিএনপির লোকজন বাংলাদেশপন্থী।

শনিবার বিকেলে নোয়াখালীর চাটখিল উপজেলায় পরকোট দশঘরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

জনসভায় পরকোট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক মোবারক হোসেন পাপ্পু-ইউনিয়ন যুবদলের সভাপতি সোহেল হোসেনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুন রশীদ আজাদ, কেন্দ্রীয় যুবদল নেতা জাহিদ হাসান বাবু।

আরো বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা মোহাম্মদ পলাশ, উপজেলা বিএনপির আহ্বায়ক এড. আবু হানিফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানা, সদস্য সচিব জি এস ফরিদ, পৌর বিএনপির আহ্বায়ক মোস্তফা কামাল, সদস্য সচিব আহসানুল হক মাসুদ, উপজেলা বিএনপির গোলাম মোস্তফা ভূঁইয়া, আনিস আহমেদ হানিফ, ভিপি ওমর ফারুক, আবু সালেহ, জাহেদুল ইসলাম মুন্না, সাবেক চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর, যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুবুন নবী বাবু, ছাত্রনেতা রিয়াজ খন্দকার, তানভীর হাসান রবিন ও ইয়াসিন আরাফাত মিলন প্রমুখ।

ব্যারিস্টার মাহবুবউদ্দিন আরো বলেন, এই দেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানদের। আমরা সকলের অধিকারে বিশ্বাস করি। বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। যদি তারেক রহমান প্রধানমন্ত্রী হন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবেন।

সাবেক এমপি খোকন বলেন, একটি দল বেহেস্তের টিকেট বিক্রি করার কথা বলে গ্রামে গ্রামে ঘুরে মহিলা ভোটারদেরকে বিভ্রান্ত করছে। এ দেশের সার্বভোমত্ব, গণতন্ত্র, উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ সকল ক্ষেত্রে জিয়া পরিবারের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি আর বলেন, আগামী নির্বাচনে ধানের শীষ তথা বিএনপি বিজয়ী হলে তারেক রহমানের নেতৃত্বে গ্রামের বিধ্বস্ত রাস্তা-ঘাটের সার্বিক উন্নয়ন করা হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শিক্ষা ভাতা দেওয়া হবে, প্রত্যেক শিশুকে স্কুলে যাওয়ার সুযোগ দেওয়া হবে এবং শিক্ষিত হওয়া নিশ্চিত করা হবে। এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত করা হবে, রাস্তাঘাট সংস্কার করা হবে। চাটখিল-সোনাইমুড়িতে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ বা দখলবাজ থাকবে না। সাধারণ মানুষের জীবনে নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা যা করা দরকার, আমরা সবই করবো।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930