• ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে অস্ট্রেলিয়ান হাই কমিশনার এর সাক্ষাৎ

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১০, ২০২৬
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে অস্ট্রেলিয়ান হাই কমিশনার এর সাক্ষাৎ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুসান রাইল।

শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, একই দিন সন্ধ্যা ৬টায় ঢাকায় জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ ও বিকেলে ৫টার দিকে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930