বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রয়্যাল গ্লোরি রেসিডেন্স হোটেল পাবলিক লিমিটেড-এর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোঃ মাসুদ পারভেজ।
এক শোক বার্তায় তিনি বলেন, “বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ রাজনীতিবিদ ও দেশপ্রেমিক নেত্রীকে হারাল। বাংলাদেশের রাজনীতিতে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”
ব্যবস্থাপনা পরিচালক মহোদয় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।