• ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রিহ্যাব ফেয়ার ২০২৫-এ গ্রিন হার্ট ডেভেলপমেন্টের চমক: পূর্বাচলে নতুন প্রজেক্টের ঘোষণা

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০২৫
রিহ্যাব ফেয়ার ২০২৫-এ গ্রিন হার্ট ডেভেলপমেন্টের চমক: পূর্বাচলে নতুন প্রজেক্টের ঘোষণা

রাজীব দে ঢাকাঃ

রাজধানীর আগারগাঁওয়ে শুরু হওয়া দেশের বৃহত্তম আবাসন মেলা ‘রিহ্যাব ফেয়ার ২০২৫’-এ দর্শকদের ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে দেশের অন্যতম স্বনামধন্য আবাসন প্রতিষ্ঠান গ্রিন হার্ট ডেভেলপমেন্ট লিমিটেড। মেলার প্রথম দিনেই প্রতিষ্ঠানটির স্টলে গ্রাহকদের ভিড় লক্ষ্য করা গেছে।৪ দিন ব্যাপী এ মেলা চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত।

মেলা চলাকালীন এক বিশেষ সাক্ষাৎকারে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কর্ণধার রিয়ামণি গ্রিন হার্ট ডেভেলপমেন্টের আধুনিক সব আবাসন প্রকল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, মেলায় আগত দর্শনার্থীদের পক্ষ থেকে প্রত্যাশার চেয়েও ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে।

সাক্ষাৎকারে রিয়ামণি বিশেষভাবে তাদের নতুন একটি প্রজেক্টের কথা ঘোষণা করেন, যা রাজধানীর পূর্বাচল ভ্যালি রোডের ঠিক বিপরীতে অত্যন্ত মনোরম পরিবেশে অবস্থিত। তিনি একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে প্রজেক্টের নকশা এবং সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। রিয়ামণি আশা প্রকাশ করে বলেন, “প্রথম দিন থেকেই গ্রাহকদের রেসপন্স বেশ ভালো। আমরা আশাবাদী সামনের দিনগুলোতে মানুষের উপস্থিতি এবং আগ্রহ আরও বাড়বে ইনশাআল্লাহ।”

উল্লেখ্য যে, গ্রিন হার্ট ডেভেলপমেন্ট লিমিটেড দীর্ঘদিন ধরে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে গ্রাহকদের সেবা দিয়ে আসছে। বর্তমানে ঢাকার জলসিঁড়ি, বনশ্রী, মিরপুর, রিভারভিউ এবং বসুন্ধরার মতো অত্যন্ত জনপ্রিয় এলাকাগুলোতে তাদের নান্দনিক অ্যাপার্টমেন্ট প্রজেক্টের কাজ চলমান রয়েছে।

গ্রিন হার্ট ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রিপন-এর সুযোগ্য নেতৃত্বে প্রতিষ্ঠানটি আধুনিক স্থাপত্যশৈলী এবং নির্ধারিত সময়ে ফ্ল্যাট হস্তান্তরের মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি অর্জন করে চলেছে।আমাদের সব প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যেই গ্রাহকের কাছে হস্তান্তর করা হয়।

রিহ্যাব মেলা উপলক্ষে গ্রিন হার্টের স্টলে গ্রাহকদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা এবং আকর্ষণীয় অফার প্রদান করা হচ্ছে। সাশ্রয়ী মূল্যে এবং নিরাপদ বিনিয়োগে যারা নিজের আবাসন নিশ্চিত করতে চান, তাদের জন্য মেলা প্রাঙ্গণে গ্রিন হার্ট ডেভেলপমেন্ট লিমিটেডের স্টলটি অন্যতম প্রধান গন্তব্য।আপনারা মেলা প্রাঙ্গণে এসে আমাদের ষ্টলটি পরিদর্শন করবেন।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31