• ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বাংলাদেশ ও ভারতের চলমান উত্তেজনা কমাতে আহবানঃ রাশিয়ার রাষ্ট্রদূত  

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২৫
বাংলাদেশ ও ভারতের চলমান উত্তেজনা কমাতে আহবানঃ রাশিয়ার রাষ্ট্রদূত  

ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান উত্তেজনা আর যেন বাড়তে না পারে, প্রতিবেশী দুই দেশের মধ্যে বিরাজমান এই পরিস্থিতি যত দ্রুত সম্ভব নিরসন করা প্রয়োজন।

তবে রাশিয়া মনে করে, দুই দেশের সম্পর্ক বর্তমানে যে স্তরে রয়েছে সেখান থেকে উত্তেজনা যেন আর বাড়তে না পারে, সেজন্য একটি উপায় খুঁজে বের করা বুদ্ধিমানের কাজ হবে।উভয়পক্ষকে একটি উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন।

ঢাকার রাশিয়ান দূতাবাসে সোমবার (২২ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত খোজিন বলেন, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনের আগে একটি অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। ভারতের সঙ্গে বাংলাদেশের উত্তেজনা হ্রাস করাটা জরুরি। আর এটি যত তাড়াতাড়ি হবে ততই ভালো হবে। রাশিয়া বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে হস্তক্ষেপ করতে চায় না।

খোজিন বলেন, প্রতিবেশী রাষ্ট্রগুলোর সম্পর্ক পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত। একই সঙ্গে বর্তমান পরিস্থিতি যেন আরও অবনতি না ঘটে, সে বিষয়েও তিনি সতর্ক করেন।

সম্পর্ক পারস্পরিক বিশ্বাস এবং আস্থার উপর ভিত্তি করে হওয়া উচিত বলে অভিমত ব্যক্ত করেন খোজিন। তিনি নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক ঘোষিত নির্বাচনের তারিখ ঘোষণাকে স্বাগত জানান। তিনি বলেন, রাশিয়া আশা করছে, নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রদূত খোজিন বলেন, প্রতিবেশী রাষ্ট্রগুলোর সম্পর্ক পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত। একই সঙ্গে বর্তমান পরিস্থিতি যেন আরও অবনতি না ঘটে, সে বিষয়েও তিনি সতর্ক করেন।

বাংলাদেশের নির্বাচনে রাশিয়ার পর্যবেক্ষক পাঠানোর প্রশ্নে রাষ্ট্রদূত জানান, তারা নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ রাখছে এবং তারা কমিশনের আনুষ্ঠানিক আমন্ত্রণের অপেক্ষায় রয়েছেন।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031