• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

নোয়াখালী জেলার সকল থানার অফিসার ইনচার্জবৃন্দের সাথে আইন-শৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২৫
নোয়াখালী জেলার সকল থানার অফিসার ইনচার্জবৃন্দের সাথে আইন-শৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

অদ্য ১০ই ডিসেম্বর ২০২৫খ্রি. পুলিশ সুপারের কার্যলায়ের সম্মেলন কক্ষে নোয়াখালী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব টি, এম, মোশাররফ হোসেন মহোদয়ের সভাপতিত্বে নোয়াখালী জেলার সকল থানার অফিসার ইনচার্জবৃন্দের সাথে আইন-শৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ সুপার মহোদয় নোয়াখালী জেলার সার্বিক আইন-শৃঙ্খলা, নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ়করণ, জনগণের পুলিশি সেবা সহজীকরণ, অপরাধ দমন, মাদক ও সন্ত্রাস বিরোধী কার্যক্রম জোরদারকরণসহ চলমান বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

তিঁনি অফিসার ইনচার্জবৃন্দের কথা শোনেন এবং তাদের দায়িত্ব পালনে পেশাদারিত্ব, সততা, জনবান্ধব আচরণ, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, বিট পুলিশিং কার্যক্রম শক্তিশালীকরণ এবং থানায় আগত জনগণের প্রতি শিষ্টাচারপূর্ণ ব্যবহারের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), নোয়াখালী। জনাব মোঃ লিয়াকত আকবর, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), নোয়াখালী। জনাব আ. ন. ম. ইমরান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার(বেগমগঞ্জ সার্কেল), নোয়াখালী। জনাব মনীষ দাশ, সহকারী পুলিশ সুপার(চাটখিল সার্কেল), নোয়াখালীসহ সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ।