• ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস এর বার্ষিক সম্মেলন-২০২৫ শুরু

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০২৫
মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস এর বার্ষিক সম্মেলন-২০২৫ শুরু

ঢাকা সেনানিবাসের এমইএস কনভেনশন হলে আজ মঙ্গলবার (০৯-১২-২০২৫)
মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস (এমইএস) এর বার্ষিক সম্মেলন-২০২৫ এ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাঁর মূল্যবান দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। উল্লেখ্য, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার-ইন-চিফ এর সভাপতিত্বে আজ (০৯ ডিসেম্বর ২০২৫) থেকে তিন দিনব্যাপী (০৯-১১ ডিসেম্বর) এমইএস এর বার্ষিক সম্মেলন-২০২৫ শুরু হয়।

সম্মেলনে প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাগণ, এমইএস-এ কর্মরত সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাগণ উপস্থিত থেকে এবং ভিটিসি’র মাধ্যমে সংযুক্ত হয়ে অংশগ্রহণ করেন।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031