• ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

নোয়াখালী মুক্ত দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০২৫
নোয়াখালী মুক্ত দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আজ ০৭ই ডিসেম্বর ২০২৫খ্রিঃ ঐতিহাসিক নোয়াখালী মুক্ত দিবস । নোয়াখালী মুক্ত দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র‌্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে জেলা পুলিশের পক্ষ থেকে বীর শহীদদের স্মরণে শহীদ স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ ও গভীর শ্রদ্ধা জানান জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), নোয়াখালী মহোদয়।

প্রথমে নোয়াখালী মুক্ত দিবস-২০২৫ উদযাপন ও দেশপ্রেম, মুক্তিযুদ্ধের আদর্শ ও স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার লক্ষ্যে র‌্যালি অনুষ্ঠিত হয়।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস, নোয়াখালীর মুক্ত দিবসের তাৎপর্য এবং স্বাধীনতার জন্য ত্যাগী বীর শহীদদের চিরস্মরণীয় অবদানের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ লিয়াকত আকবর, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), নোয়াখালী। সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সম্মানিত বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031