• ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সেমস-গ্লোবালের আয়োজনে ১৩–১৫ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক প্রদর্শনী ৩০তম বিল্ড সিরিজ, ২৭তম পাওয়ার সিরিজ ও ওয়াটার এক্সপো ২০২৫

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২১, ২০২৫
সেমস-গ্লোবালের আয়োজনে ১৩–১৫ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক প্রদর্শনী ৩০তম বিল্ড সিরিজ, ২৭তম পাওয়ার সিরিজ ও ওয়াটার এক্সপো ২০২৫

(নির্মাণ, আবাসন, পানি, বিদ্যুৎ ও তৎসংশ্লিষ্ট শিল্পকে কেন্দ্র করে ১৩ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী)

কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ)-এর আয়োজনে ২৯ বছরের ধারাবাহিকতায় আগামী ১৩ থেকে ১৫ নভেম্বর রাজধানী ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে তিন দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্মাণ, আবাসন, পানি ও জ্বালানি খাত সংশ্লিষ্ট বাংলাদেশের সবচেয়ে বৃহৎ ও সুপ্রতিষ্ঠিত আন্তর্জাতিক প্রদর্শনী ৩০তম বিল্ড সিরিজ অব এক্সিবিশন্স, ২৭তম পাওয়ার সিরিজ অব এক্সিবিশন্স এবং ৭ম ওয়াটার বাংলাদেশ আন্তর্জাতিক প্রদর্শনী ২০২৫। প্রদর্শনীসমূহ প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।
২০ অক্টোবর, সোমবার রাজধানীতে সেমস বাংলাদেশের কার্যালয়ে, আসন্ন আন্তর্জাতিক প্রদর্শনী উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সেমস-গ্লোবাল, ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম, গ্রুপ সিইও এস. এস. সারওয়ার, নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম এবং পরিচালক অভিষেক দাস।
আন্তর্জাতিক এ প্রদর্শনীসমূহে ২০টিরও বেশি দেশের ২০০ টির বেশি প্রদর্শক কোম্পানি অংশ নেবে। ৫০০-এরও বেশি বুথ ও আন্তর্জাতিক প্যাভিলিয়ন নিয়ে আয়োজিত এ প্রদর্শনীতে ৩৫ হাজারের বেশি ব্যবসায়ী ও দর্শনার্থী অংশগ্রহণের আশা করা হচ্ছে। প্রদর্শনীতে ওয়ালটন, এসিআই, রহিম আফরোজ, ওমেরা ও এসএসজি-সহ দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলো তাদের সর্বশেষ পণ্য ও সেবা প্রদর্শন করবে। ‘২২তম সোলার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৫’-এর নলেজ পার্টনার হিসেবে থাকছে জার্মান উন্নয়ন সহযোগী সংস্থা ‘জিআইজেড বাংলাদেশ’। ‘সেমস-গ্লোবাল’ ও ‘জিআইজেড বাংলাদেশ’-এর যৌথ আয়োজনে ১৫ অক্টোবর, অর্থাৎ প্রদর্শনীর শেষ দিনে, আইসিসিবির ৫ নম্বর পুষ্পাঞ্জলি হলে দিনব্যাপী ‘শেপিং টুমরো’স এনার্জি ওয়ার্কফোর্স (Shaping Tomorrow’s Energy Workforce)’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হবে। এছাড়া প্রদর্শনীসমূহের ভ্রমণ, কুরিয়ার ও কার্গো পার্টনার হিসেবে আছে বেঙ্গল এয়ারলিফট লিমিটেড।
উল্লেখ্য, প্রদর্শনীর পাশাপাশি থাকছে চারটি সেমিনার, যেখানে বিশেষজ্ঞরা নির্মাণ, আবাসন, জ্বালানি ও পানি খাতের বৈশ্বিক প্রবণতা ও উদ্ভাবন নিয়ে আলোচনা করবেন।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031