• ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ঢাকায় শুরু ‘এশিয়ান ট্যুরিজম ফেয়ার’ চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১৯, ২০২৫
ঢাকায় শুরু ‘এশিয়ান ট্যুরিজম ফেয়ার’ চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত

রাজধানী ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে ১২ তম ‘এশিয়ান ট্যুরিজম ফেয়ার’। তিন দিনের এই মেলা চলবে ২০ সেপ্টেম্বর, শনিবার পর্যন্ত। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং পর্যটন বিচিত্রার উদ্যোগে এবারের আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। মেলার টাইটেল স্পনসর বিমান বাংলাদেশ এয়ারলাইনস। হসপিটালিটি পার্টনার হিসেবে আছে ক্রাউন প্লাজা ঢাকা গুলশান, প্রাইম পার্টনার কান্ট্রি নেপাল এবং পার্টনার কান্ট্রি ফিলিপাইন ও মালদ্বীপ।

এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল বলেন, ‘বিশ্ব পর্যটন দিবস উদ্‌যাপনের অংশ হিসেবে এশিয়ান ট্যুরিজম ফেয়ার বাংলাদেশের পর্যটনশিল্পে গতি সঞ্চার করবে।’ মেলায় প্রদর্শনীর পাশাপাশি পর্যটন–সম্পর্কিত সেমিনার, বিটুবি (বিজনেস টু বিজনেস) সেশন ও নেটওয়ার্কিং অনুষ্ঠিত হবে।

মূলত দেশী-বিদেশী পর্যটক ও অংশীজনদের এক মঞ্চে এনে বাংলাদেশের পর্যটন সম্ভাবনা তুলে ধরতে এ মেলা আয়োজন করা হয়েছে। এবার প্রায় দুই শতাধিক দেশি-বিদেশি পর্যটন সংস্থা অংশগ্রহণ করেছে। ভ্রমণ ও পর্যটন নিয়ে চমৎকার সব অফার, ছাড়, প্যাকেজ ও পুরস্কারের ছড়াছড়ি পরিলক্ষিত হচ্ছে৷ বিমান বাংলাদেশ এয়ারলাইনস মেলা উপলক্ষে তিন দিন নির্ধারিত রুটে ১৫ শতাংশ ছাড় ঘোষণা করছে। বিমান ছাড়াও অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠান তাঁদের পণ্য ও সেবায় ছাড় দিয়েছে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930