বিএনপি’র ৪৭-তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-কে এনসিপি নেতৃবৃন্দ শুভেচ্ছা জানান।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি – এনসিপি।
১ সেপ্টেম্বর ২০২৫, সোমবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সন কার্যালয়ে উপস্থিত হয়ে এনসিপি নেতৃবৃন্দ এ শুভেচ্ছা জানান।
ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।