• ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

নোয়াখালী পুলিশ পরিবারের মেধাবী সন্তানদের বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৩ প্রদান করলেন পুলিশ সুপার, নোয়াখালী

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২০, ২০২৫
নোয়াখালী পুলিশ পরিবারের মেধাবী সন্তানদের বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৩ প্রদান করলেন পুলিশ সুপার, নোয়াখালী

বাংলাদেশ পুলিশ পরিবারের কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করতে প্রতি বছর মাননীয় ইনস্পেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে মেধাবৃত্তি প্রদান করা হয়। এই ধারাবাহিকতায় ২০২৩ সনের জন্য নোয়াখালী জেলায় কর্মরত পুলিশ সদস্যদের সন্তানদের মধ্য থেকে এসএসসি পরীক্ষায় সকল বিষয়ে জিপিএ-৫ প্রাপ্ত ০১ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হয়।

আজ নোয়াখালী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আব্‌দুল্লাহ্‌-আল-ফারুক মহোদয় শিক্ষার্থীর অভিভাবকের হাতে ক্রেস্ট, সম্মাননাপত্র ও সম্মানী তুলে দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930