• ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

কুলাউড়ায় বরমচাল ফুটবল একাডেমির উদ্বোধনী খেলা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২২, ২০২০
কুলাউড়ায় বরমচাল ফুটবল একাডেমির উদ্বোধনী খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :: বরমচাল ফুটবল একাডেমি কতৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা আজ (২২.১০.২০২০) বৃহস্পতিবার বিকেল ৪:০০ ঘটিকার সময় বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উদ্বোধন করেন, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ সফি আহমদ সলমান।
এছাড়াও উপস্থিত ছিলেন বরমচাল ফুটবল একাডেমির সভাপতি, সাধারণ সম্পাদক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ফুটবল একাডেমির সদস্যবৃন্দ।
তৃণমূল থেকে নতুন প্রতিভা বের করে ফুটবলের ঐতিহ্য ফিরিয়ে আনার প্রত্যয়ে তাদের এই আয়োজন।

আসাদুর রহমান/হাকালুকি

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031