“সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা জুন -২০২৫ খ্রিঃ এর প্রাথমিক বাছাই পর্ব ৩য় দিনের কার্যক্রম ১৬০০মি. দৌড়, ড্যাগিং , রোপ ক্ল্যাইমিং শেষ হয়েছে।
কুমিল্লা জেলার সাধারণ জনগণের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ সচ্ছতার ভিত্তিতে সম্পন্ন হবে। দক্ষ, মেধাবী ও যোগ্য প্রার্থীরা চাকুরী পাবে। কুমিল্লাবাসীর প্রতি নিবেদন কেউ দালাল, প্রতারক চক্রের প্রলোভনে পড়বেন না। নিয়োগ সংক্রান্ত বিষয়ে দালাল/প্রতারক চক্র থেকে দূরে থাকুন। কোন প্রার্থী আর্থিক লেনদেনের সাথে জড়িত থাকলে তার প্রার্থীতা তাৎক্ষনিক বাতিল সহ গ্রেফতার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতারক ও দালাল চক্র সম্পর্কে অবগত হলে তাৎক্ষণিক আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অবগত করুন। গত বারের ন্যায় এইবারও কুমিল্লা জেলা পুলিশ মেধাবী, দক্ষ ও যোগ্যতার ভিত্তিতে চাকুরী দিবে।
উল্লেখ্য যে আগামী ২৩ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১০:০০ ঘটিকা হতে পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, কুমিল্লায় লিখিত পরীক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠিতব্য স্থানে প্রবেশ করানোর সময় ফেইস ডিটেকশনের মাধ্যমে প্রবেশ করানো হবে।