• ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট বিজনেস অনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর প্রশাসক নিয়োগ

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ১২, ২০২৫
ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট বিজনেস অনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর প্রশাসক নিয়োগ

ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট বিজনেস অনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। উপসচিব মো: রেজাউল করিমকে এই দায়িত্ব দেয়া হয়েছে।

১০ আগস্ট বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের মহাপরিচালক (চলতি দায়িত্ব) মুহাম্মদ রেহান উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মো: রেজাউল করিম প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবেন। নির্বাচনের মাধ্যমে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে তা মন্ত্রণালয়কে জানাতে হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, প্রশাসক হিসেবে তার দায়িত্ব হবে নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা ও নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করা।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031