• ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

‎মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) উদ্যোগে জুলাই শহীদ স্মরণে পথসভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ৮, ২০২৫
‎মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) উদ্যোগে জুলাই শহীদ স্মরণে পথসভা অনুষ্ঠিত



গকুল রাজবংশী (মির্জাপুর) টাঙ্গাইল প্রতিনিধি:

‎টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা শাখার জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র উদ্যোগে জুলাই শহীদ স্মরণে পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৮ আগষ্ট) বিকেলে পৌর সদরের কেন্দ্রীয় শহীদ মিনারে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎এসময় মির্জাপুর উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) আহবায়ক খন্দকার মাসুদ পারভেজের সভাপতিত্বে বক্তব্য রাখেন ৫ জুলাই ঢাকার আশুলিয়ায় শহীদ মানারাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহনাফ আবির আশরাফুল্লাহর মা আছিয়া খাতুন, মির্জাপুর পৌর জামায়াতের আমীর মহিবর রহমান, মির্জাপুর উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মো. মিরাজ মিয়া, এনসিপি’র মির্জাপুর উপজেলার যুগ্ম-সমন্বয়ক মো. লিটন হোসেন সহ দলের নেতাকর্মীরা।

‎আরো বক্তব্য রাখেন আহনাফ এর বড় বোন সুমি আক্তার এবং উপস্থিত ছিলেন, জুলাই আহত (চোখ হারানো) হিমেল এর তার মা মোছা: নাছিমা বেগম সহ মির্জাপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031