• ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

জুলাই সনদ চরম অসাড়জুলাই বিপ্লবে সকলের অবদানউল্লেখ পূর্বক আইনী ভিত্তি থাকতে হবে-ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২, ২০২৫
জুলাই সনদ চরম অসাড়জুলাই বিপ্লবে সকলের অবদানউল্লেখ পূর্বক আইনী ভিত্তি থাকতে হবে-ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ নেতৃবৃন্দ বলেছেন, জুলাই সনদের খসড়া পড়ে এটাকে পতিত স্বৈরাচারের প্রতি নমনীয়, আইনী বাধ্যবাধকতাহীন দুর্বল সনদ বলে মনে হয়েছে। খসড়ায় একবারের জন্যও পতিত ফ্যাসিবাদের মূল হোতা ও অশুভ চক্রের প্রধান শেখ হাসিনার নাম উল্লেখ না করে ফ্যাসিবাদের পক্ষাবলম্বন করা হয়েছে বলেই মনে হচ্ছে। একই সাথে জুলাই সনদে পতিত ফ্যাসিবাদকে গৎবাঁধা শব্দে ব্যক্ত করা হয়েছে। ফলে পতিত ফ্যাসিবাদের নির্মমতা, নৃশংসতা ও বিভীষিকাময় দুঃশাসনের চিত্র খসড়া সনদে নাই। তাছাড়া ইসলামী আন্দোলনের আমীর, নায়েবে আমীর ও ইসলামী আন্দোলনের অবদান, মাদরাসার শিক্ষার্থীদের অবদান উল্লেখ থাকতে হবে। জুলাই সনদের নামে জাতির সাথে তামাশা করা হয়েছে। জুলাই সনদকে নতুনভাবে বিপ্লবের আকাঙ্খাকে ধারণ করে রচিত হতে হবে। রচিত সনদ চরম অসাড়, এর কোন আ্নী ভিত্তি নেই।

আজ বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার এক সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ আলতাফ হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারী আলহাজ্ব আব্দুল আউয়াল মজমুদারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, আলহাজ্ব আনোয়ার হোসেন, নুরুজ্জামান সরকার, সাংগঠনিক সম্পাদক কেএম শরীয়াতুল্লাহ, আলহাজ এম এইচ মোস্তফা, আলহাজ নজরুল ইসলাম খোকন, মাওলানা নজরুল ইসলাম,ফজলুল হক মৃধা, শেখ মো. আবু তাহের, ইঞ্জনিয়ার গোলাম মোস্তফা, মুফতী আব্দুল আহাদ, গোলামুর রহমান আযম, হাফেজ সালাহউদ্দিন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930