• ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ডিজিটাল ইনোভেশন সামিট ২০২৫-এ বাংলাদেশের ডিজিটাল বিনিয়োগের ভবিষ্যৎ তুলে ধরলেন ফয়েজ আহমদ তৈয়্যব

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ২৬, ২০২৫
ডিজিটাল ইনোভেশন সামিট ২০২৫-এ বাংলাদেশের ডিজিটাল বিনিয়োগের ভবিষ্যৎ তুলে ধরলেন ফয়েজ আহমদ তৈয়্যব

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব আজ প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত এলথ্রিএডি.নেট ডিজিটাল ইনোভেশন সামিট ২০২৫-এ বক্তব্য রাখেন। তিনি তার মূল প্রবন্ধে বৈশ্বিক ডিজিটাল অর্থনীতিতে বাংলাদেশের ক্রমবর্ধমান সম্ভাবনা ও বিনিয়োগ পরিবেশ নিয়ে গুরুত্বারোপ করেন।

ফয়েজ তৈয়্যব বলেন, “দেশের মোট জনসংখ্যার ৬০ শতাংশই তরুণ—যারা ডিজিটাল রূপান্তরের প্রধান চালিকাশক্তি। এই জনসম্পদকে দক্ষ ও উৎপাদনশীল করে গড়ে তুলতে সরকার আইসিটি খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে।” তিনি চলমান উদ্যোগসমূহের মধ্যে আইসিটি অবকাঠামো উন্নয়ন, স্টার্টআপ বিনিয়োগ, সাইবার নিরাপত্তা, এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ক্লাউড কম্পিউটিং ও ব্লকচেইন সংক্রান্ত আসন্ন জাতীয় নীতিমালা নিয়ে আলোচনা করেন।

তিনি জানান, দেশের ১০টি বিশ্ববিদ্যালয়ের সাথে অংশীদারিত্বে ১০টি ইনোভেশন হাব প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি বাংলা ভাষায় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ভাষা মডেল শক্তিশালী করতে বাংলাদেশের সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যকে ডিজিটাইজ করার প্রকল্প শুরু হয়েছে।

ফয়েজ আহমদ তৈয়্যব তার বক্তব্যের শেষে প্রযুক্তি খাতের নেতৃস্থানীয় প্রতিষ্ঠান, গবেষক ও উদ্যোক্তাদের আগামী জাতীয় নীতিমালা প্রণয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, “একটি স্মার্ট, অন্তর্ভুক্তিমূলক এবং উদ্ভাবনী বাংলাদেশের ভবিষ্যৎ গঠনে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”

অনুষ্ঠানে BIMRAD মহাপরিচালক কমোডর সৈয়দ মিসবাহ উদ্দিন আহমদ, ব্লুপাই সল্যুশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা আখতার উজ্জামান, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমাদুর রহমান, Logging-in.com এর প্রোগ্রাম ম্যানেজার মো. ফারহাদ কবির, থ্রাইভিং স্কিটিশ এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা, মো. আবদুল্লাহ আল মাহমুদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930