• ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

মুরাদনগরে ধর্ষক এবং ধর্ষণ ও নির্যাতনের ভিডিও ধারণকারীদের কঠোর শাস্তির দাবি: মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ২৯, ২০২৫
মুরাদনগরে ধর্ষক এবং ধর্ষণ ও নির্যাতনের ভিডিও ধারণকারীদের কঠোর শাস্তির দাবি: মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)

কুমিল্লার মুরাদনগরে এক নারীর (২৫) ঘরের দরজা ভেঙে সংঘটিত ধ’র্ষ’ণের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)।

ধ’র্ষ’ণে’র মতো জঘন্য অপরাধের ভিডিও ধারণ ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মতো নৃশংস প্রবণতাকেও তীব্রভাবে নিন্দা জানাচ্ছে এমজেএফ। এটি নারীর প্রতি আরেক দফা স’হিং’সতা এবং শাস্তিযোগ্য অপরাধ।

একাধিক অভিযুক্ত গ্রেফতার হলেও, এমজেএফ দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত ৩৮৩টি ধ’র্ষ’ণের মধ্যে অন্তত ৭১টিতে কোনো মামলা হয়নি। ১৮ বছরের নিচে শিশু ধ’র্ষ’ণের সংখ্যা ১৯৬টি – যা মোট ঘটনার অর্ধেকেরও বেশি।

নারীর প্রতি ক্রমবর্ধমান স’হিং’স’তার প্রেক্ষাপটে এমজেএফ কার্যকর আইন প্রয়োগ, জনসচেতনতা ও সামাজিক মূল্যবোধের উন্নয়নে জরুরি পদক্ষেপ কামনা করছে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930