• ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রাঙামাটির জিপি ও বিএনপি নেতা এড. মামুনুর রশিদের বিরুদ্ধে পেশাগত আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ২৯, ২০২৫
রাঙামাটির জিপি ও বিএনপি নেতা এড. মামুনুর রশিদের বিরুদ্ধে পেশাগত আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ


স্টাফ রিপোর্টার (রাঙামাটি) ::

বাংলাদেশ বার কাউন্সিলের সেক্রেটারির কাছে রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) এডভোকেট মামুনুর রশিদ মামুনের বিরুদ্ধে পেশাগত আচরণ ও শিষ্টাচার বিধিমালা লঙ্ঘনের অভিযোগ দায়ের করা হয়েছে।
২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি বার কাউন্সিল কর্তৃক রিসিভ করা অভিযোগপত্র সূত্রে জানা যায়, অভিযোগকারী মো. সাইফুল ইসলাম ভূট্টো-সহ-সভাপতি, রাঙামাটি জেলা বিএনপি ও রাঙামাটি পৌরসভার সাবেক মেয়র-একজন সচেতন নাগরিক হিসেবে বার কাউন্সিলের নিকট লিখিতভাবে এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বলা হয়েছে, এডভোকেট মামুনুর রশিদ মামুন “The Bangladesh Legal Practitioners and Bar Council Order and Rules, 1972” এবং বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক প্রণীত “Canons of Professional Conduct and Etiquette”-এর অধ্যায় ৪ এর সেকশন অনুযায়ী পেশাগত আচরণ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন করেছেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়, “Application for Enrolment as Advocate, Form-A”-তে প্রদত্ত হলফনামার শর্তাবলীও তিনি লঙ্ঘন করেছেন।
জানা যায়, সরকারি কৌঁসুলি পদে নিয়োজিত থাকা অবস্থায় এডভোকেট মামুনুর রশিদ মামুন রাঙামাটি চেম্বার অব কমার্সের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন, যা সরাসরি বার কাউন্সিল আইনের পরিপন্থী। এছাড়াও তিনি শহর সমাজ সেবা কমিটি, ঈদগাহ কমিটির সভাপতি, মাজার পরিচালনা কমিটি, মাঝের বস্তি মসজিদ পরিচালনা কমিটি, শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, সাউথ রাঙামাটি ক্লাবের সভাপতি ও বিভিন্ন লাভজনক প্রতিষ্ঠানের কমিটির দায়িত্বও পালন করছেন, যা আইনজীবীদের জন্য নির্ধারিত পেশাগত শিষ্টাচারের পরিপন্থী কর্মকাণ্ড হিসেবে চিহ্নিত করা হয়েছে।
অভিযোগপত্রে এসব কর্মকাণ্ডকে বার কাউন্সিল আইনের ১৯৭২ সালের নির্দেশ ও আচরণবিধির পরিপন্থী উল্লেখ করে যথাযথ তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে এডভোকেট মামুনুর রশিদ মামুনের বক্তব্য নেয়ার জন্য ফোন করা হলে তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য এখনো পাওয়া যায়নি।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930