• ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

কামরাঙ্গীরচরের বেপরোয়া গতিতে ট্রাক চালিয়ে হত্যা মামলার আসামী মোঃ রাসেল (২৫) মাদারীপুরে র‌্যাব কর্তৃক গ্রেফতার

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ১৮, ২০২৫
কামরাঙ্গীরচরের বেপরোয়া গতিতে ট্রাক চালিয়ে হত্যা মামলার আসামী মোঃ রাসেল (২৫) মাদারীপুরে র‌্যাব কর্তৃক গ্রেফতার

১। গত ০৩/০৬/২০২৫ তারিখ ভোর অনুমান ০৫.৪৫ ঘটিকায় সময় রাজধানীর কামরাঙ্গীরচর থানাধীন মুসলিমবাগ বেড়িবাঁধ সংলগ্ন লবন ফ্যাক্টরীর সামনে পাকা রাস্তার উপর বালুবোঝাই ট্রাক টাঙ্গাইল ট-২৫৪ এর বালু আনলোট করে যাওয়ার সময় উল্লেখিত ট্রাকে অজ্ঞাত নামা চালক অবহেলা পূর্বক বেপরোয়া গতিতে গাড়ী চালানোর সময় ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ভিকটিম নাঈম আহম্মেদ (২২) আহত হয়ে মৃত্যুবরণ করে। উক্ত ঘটনায় ডিসিস্টের মা বাদী হয়ে ডিএমপি, ঢাকার কামরাঙ্গীরচর থানায় অভিযোগ দায়ের করলে মামলা নং- ০৫, তারিখ- ০৪/০৬/২০২৫ খ্রি., ধারা- ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ১০৫ রুজু হয়। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা জড়িত আসামীকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল জড়িত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

২। এরই ধারাবাহিকতায় গতকাল ১৭/০৬/২০২৫ তারিখ রাত অনুমান ২০.৪৫ ঘটিকায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ও র‌্যাব ৮ এর সহযোগীতায় মাদারীপুর সদর থানাধীন সবুজ চত্বর এলাকা হতে বেপরোয়া গতিতে ট্রাক চালিয়ে হত্যা মামলার আসামী মোঃ রাসেল (২৫), পিতা- মোঃ রফিক গাজী, সাং- সবুজ চত্বর, থানা- মাদারীপুর সদর, জেলা- মাদারীপুর’কে গ্রেফতার করে।

৩। গ্রেফতারকৃত আসামী’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।