• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বরিশালের বাবুগঞ্জে সেনা টহলের তাৎক্ষণিক তৎপরতায় পানিতে ডুবে যাওয়া মোটরসাইকেল আরোহীদ্বয় উদ্ধার

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ৮, ২০২৫

আজ ভোর ৪:৩০ মিনিটে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় একটি মোটরসাইকেল চালক ও আরোহীসহ পানিতে পড়ে যায়। খবর পাওয়া মাত্রই বরিশাল ক্যাডেট কলেজ সেনা ক্যাম্পের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

টহল দলের সদস্যরা তাৎক্ষণিকভাবে উদ্ধার কার্য শুরু করেন এবং অচেতন অবস্থায় দুইজনকে উদ্ধার করেন। ঘটনাস্থলেই তাদের প্রাথমিক চিকিৎসাসহ সিপিআর প্রদান করে তৎক্ষণাৎ বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তবে সেখানকার জরুরি চিকিৎসাসেবা পর্যাপ্ত না থাকায় উভয়কে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সেনা সদস্যরা আহতদের অবস্থা স্থিতিশীল না হওয়া পর্যন্ত হাসপাতালে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা নিশ্চিত করেন। পরবর্তীতে তাদের অবস্থা উন্নতি হলে টহল দল ক্যাম্পে প্রত্যাবর্তন করে। বর্তমানে উভয়ই সুস্থ আছেন।

বাংলাদেশ সেনাবাহিনী সব সময় দেশের মানুষের পাশে আছে। জনগণের জান-মাল রক্ষায় তারা সর্বদা প্রস্তুত ও সচেষ্ট।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930