• ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)থানার শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীর কবির লিপটন সহ ০৪ জন গ্রেফতার

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ৬, ২০২৫
বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)থানার শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীর কবির লিপটন সহ ০৪ জন গ্রেফতার

আজ আনুমানিক ভোর চারটায় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত অভিযানে কুষ্টিয়া জেলার ইবি থানাধীন দুর্বাচারা গ্রাম থেকে শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীর কবির লিপটন ও তার ঘনিষ্ঠ ৩ জন সহযোগীকে গ্রেফতার করা হয়। অভিযানকালে ০৬ টি বিদেশী পিস্তল, ০১ টি লং ব্যারেল বিদেশী গান, ১০ টি পিস্তল ম্যাগাজিন, ৩৩ রাউন্ড ৯ এমএম পিস্তল এ্যাম্যুনিশন, ৫০ রাউন্ড ৭.৬২ এমএম এ্যাম্যুনিশন, ৩৬ রাউন্ড ১২ বোর এ্যাম্যুনিশন , ২১ রাউন্ড খালি কার্তুজ, ১০ টি দেশীয় ধারালো অস্ত্র, ০৩ টি অস্ত্রের ক্লিনিং কীট, ০১ টি পিস্তল কভার, ০৮ টি শীল্ড ও ০৬ টি বল্লম উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের নামে বিভিন্ন থানায় অপরাধের অভিযোগ রয়েছে এবং তারা পেশীশক্তি প্রদর্শন, মারামারি ও সন্ত্রাসী কার্যক্রম সহ বিভিন্ন অপরাধ কর্মকান্ডের মাধ্যমে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ভোর আনুমানিক ৪ টায় অভিযানটি পরিচালনা করা হয়। অভিযান দলের দক্ষতায় কোন প্রকার ক্ষয়ক্ষতি ও নাশকতা ছাড়াই অপরাধীদের গ্রেফতার করা সম্ভব হয়।

বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা নিশ্চিত করণ ও আইনশৃঙ্খলা রক্ষায় অঙ্গীকারবদ্ধ। যেকোন ধরণের অপরাধ কার্যক্রমের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো যাচ্ছে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930