• ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রাজধানীতে র‍্যাব-৩ এর দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চেকপোষ্ট

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ৩১, ২০২৫
রাজধানীতে র‍্যাব-৩ এর দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চেকপোষ্ট

রেপিড একশন ব্যাটালিয়ন চেকপোষ্ট এর পাশাপাশি শুক্রবার ৩০ মে ২০২৫ তারিখ থেকে ১৬০০-১৮০০ ঘটিকা সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ স্থাপনা সংলগ্ন মতিঝিল-হীরাঝিল, হাতিরঝিল, আরামবাগ এলাকায় স্থানীয় ট্রাফিক পুলিশের সহায়তায় গাড়ির ফিটনেস, লাইসেন্স, হেলমেট এবং ওভার স্পিড চেকিং এর কার্যক্রম পরিচালনা শুরু করেছে।

এ উদ্দেশ্যে বিশেষ নিরাপত্তামূলক চেকপোষ্ট স্থাপন করা হবে। এছাড়াও দায়িত্বপূর্ণ এলাকায় রোবাস্ট পেট্রোল মোতায়ন করা হয়েছে। যেকোনো মূল্যে পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনমনে শান্তি বজায় রাখার জন্য দুষ্কৃতিকারীদের যেকোনো ধরনের অপচেষ্টা প্রতিহত করার জন্য র‍্যাব-৩ সদা তৎপর । এছাড়াও যে কোন স্থানে তাৎক্ষনিক চেকপোষ্ট স্থাপনের মাধ্যমে দুষ্কৃতিকারীদের গ্রেফতারে র‌্যাবের চেকপোস্ট চলমান থাকবে।

এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

সার্বিক-আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় র‍্যাব-৩ সদা প্রস্তুত রয়েছে ।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930